শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শনিবার সকালেই বাসের ধাক্কায় সড়কে নিহত ৬

আকাশবার্তা ডেস্ক :

ময়মনসিংহের ভালুকায় সকালেই সড়ক দূর্ঘটনায় ৬জন নিহত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে পৌরসভা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২২ আগষ্ট) সকাল পৌনে ৯টার সময় ভালুকা পৌরসভা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভালুকা সরকারি কলেজের সামনে ইউটার্ন নেওয়ার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো খ-১৫-০১৫৯) ইমাম পরিবহনের একটি যাত্রিবাহী বাসের (ঢাকা মেট্টো ব- ১২-০৭৩৩) নিচে চাপা পরে ধুমড়েমুচড়ে যায়। এতে প্রাইভেটকারের ভিতরেই চাপা পরে ১শিশু বালক (৮), ২জন নারী ও ৩জন পুরুষসহ ৬জন নিহত হয়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস, ভালুকা মডেল থানা পুলিশ ও ভরাডোবা হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের এস আই হাদিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ভরাডোবা হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে।

তবে প্রাথমিকভাবে এখনও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১