বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

পাগলা মসজিদের দানবাক্সে মিললো পৌনে দুই কোটি টাকা!

আকাশবার্তা ডেস্ক :

কিশোরগঞ্জ গেছেন অথচ পাগলা মসজিদে দান করেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শোনা যায় পাগলা মসজিদে দান করে যা চাওয়া হয় সেই আশা পূরণ হয়। কয়েক মাস পর পর এই মসজিদের দানবাক্সে মেলে কোটি কোটি টাকা।   

শনিবার (২২ আগস্ট) করোনাকালেও মসজিদের দানবাক্সে মিলেছে পৌনে দুই কোটি টাকা! দানবাক্স খোলার সময় পাগলা মসজিদের সাধারণ সম্পাদক, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ ও সদস্য সাইফুল হক মোল্লা দুলুসহ জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সাধারণত তিনমাস পর পর মসজিদে আটটি দানবাক্স খোলা হয়। মসজিদ ক্যাম্পাসে অবস্থিত মাদরাসা এবং এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা টাকা গোনার কাজে অংশ নেন। সকালে গণনা শুরু করে বিকেল সাড়ে ৪টায় টাকা গোনা শেষ হয়।

এবার মসজিদের দানবাক্সে মিলেছে ১ কোটি ৭৪ লাখ ৮৩ হাজার ৭১ টাকা এবং বিদেশি মুদ্রা ও স্বর্ণ-রৌপ্যালঙ্কার। এর আগে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি দানবাক্স খোলা হয়। সে সময় পাওয়া যায় ১ কোটি ৫০ লাখ ১৮ হাজার ৪৯৮ টাকা এবং বিদেশি মুদ্রা ও স্বর্ণ-রৌপ্যালঙ্কার।

পাগলা মসজিদ পরিচালনা কমিটির সম্পাদক ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ আরটিভি নিউজকে বলেন, গত বারের থেকে বেশি টাকা জমা পড়েছে। সব অর্থ এই মসজিদ, মসজিদ ক্যাম্পাসে অবস্থিত মাদরাসা ও এতিমখানাসহ জেলার সব মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

মসজিদের মুসল্লিরা জানান, দেশ-বিদেশের ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন বয়সের নারী-পুরুষ এখানে এসে দান করে থাকেন। নগদ টাকা ছাড়াও চাল-ডাল-গবাদিপশুসহ বিভিন্ন সামগ্রী দেন অনেকে। এসব পণ্য নিলামে বিক্রি করে ব্যাংকে টাকা জমা রাখা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১