মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ইমাম মাহাদী দাবি করা সেই মুস্তাককে খুঁজছে পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

ইমাম মাহদী দাবিকারী সৌদি আরব প্রবাসী মুস্তাক মুহাম্মদ আরমান খানকে খুঁজছে পুলিশ। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় মামলা করা হয়েছে। যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন।

মুস্তাক দীর্ঘদিন যাবৎ ইসলাম ধর্মের অপব্যাখ্যামূলক, মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য অডিও-ভিডিও আকারে ‘তাকওয়া অনলাইন টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলে ও ‘মুস্তাক মুহাম্মদ আরমান খান’ নামের ফেসবুক আইডি থেকে প্রচার করে আসছেন।

এতে তিনি নিজেকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বংশধর হিসেবে দাবি করেন।

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটনের কাউন্টার টেররিজম বিভাগের একজন ইন্সপেক্টর বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন।

সূত্র জানায়, মামলার পর তাঁকে গ্রেপ্তারের তৎপরতা শুরু করেছে পুলিশ। এই ব্যক্তি সরল ধর্মপ্রাণ মানুষকে ভ্রান্ত আকিদায় চালিত করার জন্য তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে, অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অনলাইনে তিনি এসব কার্যক্রম চালাচ্ছেন। সেটা দেশে থেকে, নাকি দেশের বাইরে থেকে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি সূত্রের দাবি, তিনি দেশেই আছেন। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করছে, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন।

অন্য একটি সূত্র মতে, তাঁকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

পুলিশ জানায়, নিজেকে ইমাম মাহদী দাবিকারী মুস্তাক মুহাম্মদ আরমান খান ২০০৬ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন বলে জানা গেছে।

এরপর মালয়েশিয়া থেকে স্থাপত্যবিদ্যায় ডিগ্রি নেন। ২০১৬ সালে উগান্ডা গিয়ে এক মাস অবস্থান করেন। এরপর ২০১৮ সালের অক্টোবরে তিনি সৌদি আরব গিয়ে নিজেকে কথিত ইমাম মাহদী হিসেবে ঘোষণা করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ইসলাম ধর্মের অপব্যাখ্যামূলক, মনগড়া ও ভিত্তিহীন বক্তব্য অডিও ও ভিডিও আকারে প্রচার করছেন আরমান খান। ইউটিউব চ্যানেল ও ফেসবুক আইডি থেকে নিজেকে ইমাম মাহদী বলে প্রচার করে আসছিলেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১