সোমবার ২০শে জুলাই, ২০২৬ ইং ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কমলনগরে ইসলামী ব্যাংকের শিক্ষা উপহার বিতরণ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপহার সামগ্রী বিতরণ করেছে ইসলামী ব্যাংক । বুধবার (১৭ মে) বিকালে হাজিরহাট ইসলামী ব্যাংক শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ব্যাংক মিলনায়তনে এ আয়োজন করা হয়।

ব্যাংক ব্যাবস্থাপক মনছুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার প্রিন্সিপ্যাল অফিসার মো. নজিব উল্যাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক মিজানুর রহমান মানিক, সাজ্জাদুর রহমান, বেলাল হোসেন জুয়েল ও অভিভাবক মো. নুরনবী।

অনুষ্ঠানে রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ জন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীকে শিক্ষা উপহার দেওয়া হয়। উপহার প্রাপ্তরা পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মেধাবী সন্তান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১