শুক্রবার ৬ই মার্চ, ২০২৬ ইং ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পুত্রবধূকে ধর্ষণ : মামলা নেয়নি চরফ্যাশন থানা পুলিশ

আকাশবার্তা ডেস্ক :

চরফ্যাশনে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। ভিক্টিম বর্তমানে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে আব্দুল্লাহপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে শ্বশুরের বসত ঘরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার রাতে পুত্রবধূ বাদি হয়ে শ্বশুর কাদের মাঝি (৫০) কে আসামি করে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর রাতেই চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কিন্তু ঘটনার ৭দিন অতিবাহিত হলেও মামলা নেয়নি চরফ্যাশন থানা পুলিশ। ভিক্টিমের অভিযোগ পুলিশ মামলা নেয়ার আশ্বাস দিয়ে সময় ক্ষেপন করে এখন তাকে আদালতে মামলা দায়েরের পরামর্শ দিচ্ছেন।

গতকাল বুধবার চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধু অভিযোগ করেন, তার স্বামী চট্রগ্রামে দিনমজুরের কাজ করেন। ঘটনার রাতে তার স্বামী এবং শ্বাশুড়ী বাড়িতে ছিলেন না। শশুড় কাদের মাঝিসহ তিনি রাতে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে তার শ্বশুর ঘুমন্তবস্থায় ঝাপটে ধরে মুখে গামছা গুজে জোরপুর্বক তাকে ধর্ষণ করেন। এ সময় তিনি আত্মরক্ষার চেষ্টা করলে ধর্ষক শ্বশুর তাকে কামড়িয়ে ঠোঁটে এবং বুকে ক্ষত করে ফেলেন। এ ঘটনার পরপরই তিনি ধর্ষক শ্বশুরের হাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী চাচী শাশুরীর ঘরে আশ্রয় নেন।

এ ঘটনায় তিনি বাদি হয়ে শ্বশুর কাদের মাঝিকে আসমি করে চরফ্যাশন থানায় গত শুক্রবার রাতে তিনি এজাহার দাখিল করলে ও অজ্ঞাত কারণে মামলা নেননি পুলিশ। মামলা নেয়ার নামে সময় ক্ষেপন করে এখন তাকে আদালতে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বলে ভিক্টিম অভিযোগ করেন। বর্তমানে তিনি চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ভিক্টিম আরও অভিযোগ করেন, চরফ্যাশন থানার ওসি আসামি পক্ষদ্বারা প্রভাবিত হয়ে অনৈতিক লেনদেনের বিনিময়ে প্রভাবশালী ধর্ষকের পক্ষ নিয়ে ধর্ষণের ঘটনাটি মামলা হিসেবে না নিয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন।

এদিকে অভিযুক্ত শ্বশুর কাদের মাঝির বাড়িতে গিয়ে তাকে না পাওয়ায় তার বক্তব্য জানা যায়নি। বাড়ির লোকজন বলেছেন ঘটনার পরদিন থেকেই তিনি বাড়িতে আসেনি।

চরফ্যাসন থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন জানান, ভিক্টিমের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মামলা নেয়া না নেয়ার বিষয় ওসি সাহেব সিন্ধান্ত নিবেন।

চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, অনৈতিক লেনদেনের বিষয়টি সঠিক নয়। তবে তদন্ত করে ধর্ষণের বিষয়টি সঠিক মনে হয়নি তাই মামলা নেয়া হয়নি। ভিক্টিমকে আদালতে মামলা করতে বলেছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১