রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

জাতীয় পার্টি ছাড়লেন সোহেল রানা

আকাশবার্তা ডেস্ক :

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা পদত্যাগ করেছেন। 

এই প্রসঙ্গে তিনি জানান, গত ১০ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

এসময় সোহেল রানা পদত্যাগের বিষয়ে সিনিয়র নেতাদের যথাযথ সম্মান না দেয়া, তৃণমূলের কর্মীদের অবমূল্যায়নের অভিযোগও এনেছেন।

তিনি বলেন, তৃনমূলের কর্মীদের যথাযথ মূল্যায়ন না করা ও দেশজুড়ে নিবেদিতপ্রাণ নেতাদের অবমূল্যায়ন, দুর্বল সাংগঠনিক কার্যক্রমসহ পার্টির নানা হটকারি সিদ্ধান্ত আমাকে ব্যথিত করেছে। অনেক হয়েছে আর নয়, সন্মান নিয়ে আছি – থাকতে চাই। তবে এ দলের সাথে আর নয়, গুডবাই।

যদিও তার এই পদত্যাগ নিয়ে ভিন্ন কথা শোনা যাচ্ছে, বিশেষ করে ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন ঘিরেই নাকি অভিমানে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

শোনা যাচ্ছে, সোহেল রানা এবার উপ-নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, তাকে পার্টির কয়েকজন নেতাও নানাভাবে উদ্বুদ্ধ করেন। কিন্তু শেষ পর্যন্ত মনোনয়ন না দেয়ায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১