বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দেবীর বোধন আজ, কাল ষষ্ঠী

আকাশবার্তা ডেস্ক :

শেষ হলো অপেক্ষার পালা। আজ বুধবার (২১ অক্টোবর) দুর্গতিনাশিনী দশভুজা দেবীর বোধন। কাল বৃহস্পতিবার থেকে ষষ্ঠীপূজার মধ্য দিয়েই সারাদেশে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

এদিকে আজ সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার জন্য বন্দনাপূজা করা হবে। বোধন দুর্গাপূজার অন্যতম আচার। মণ্ডপে-মন্দিরে সায়ংকালে হবে বন্দনাপূজা।

শরৎকালের দুর্গাপূজায় বোধনের বিধান রয়েছে। বোধন শব্দের অর্থ জাগরণ বা চৈতন্যপ্রাপ্ত। পূজা শুরুর আগে বেলশাখায় দেবীর বোধন দুর্গাপূজার অত্যাবশ্যকীয় অঙ্গ। পুরাণ অনুসারে, রাক্ষসরাজ রাবণকে বধের উদ্দেশ্যে ভগবান রামচন্দ্র শরৎকালে দুর্গাপূজা করেন। অকালে দেবীকে তিনি বোধন করেন বলে একে অকালবোধনও বলা হয়।

এদিকে এবারের দুর্গাপূজা নিয়ে মহানগর সার্বজনীন পূজা কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট তাপস পাল বলেন, করোনার এ সময়ে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে এবং শাস্ত্রমতে যা যা বলা হয়েছে তা করা হবে। ঢাকায় এবার কুমারী পূজা হবে না। বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনও থাকছে না।

সরকার নির্দেশিত ২৬ দফা ও ৭ দফা নির্দেশনা মেনে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এদিকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার আমন্ত্রণের মধ্য দিয়ে দুর্গাপূজা শুরু হবে। সোমবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে এ পূজা শেষ হবে।

এবার দেবী দুর্গা দোলায় চড়ে আসবেন, যাবেন গজে চড়ে। বিশ্ববাসীর করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সপ্তমী তিথিতে প্রার্থনা করা হবে। করোনার কারণে নির্দেশনা অনুযায়ী প্রতিমা বিসর্জনে শোভাযাত্রা পরিহার করা হবে।

আনন্দময়ীর আগমন ঘিরে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে এখন আনন্দ। তবে করোনাকালে তাতে অনেকটা ভাটা পড়েছে। এবারের দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ৩০ হাজার ২১৩টি, যা গত বছরের চেয়ে এক হাজার ১৮৫টি কম।

শুধু ঢাকা মহানগরে এ বছর পূজা মণ্ডপের সংখ্যা ২৩৩টি। আর ঢাকা জেলায় পূজা হচ্ছে ৭৪০টি। এছাড়াও ঢাকা বিভাগে এবার ৭ হাজার ১৪টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। চট্রগ্রাম বিভাগে পূজা অনুষ্ঠিত হবে ৩ হাজার ৯০৬টি।

এছাড়া খুলনা বিভাগে ৪ হাজার ৬৮৯টি, সিলেট বিভাগে ২ হাজার ৬৪৬টি, ময়মনসিংহ বিভাগে ১ হাজার ৫৮৪টি,বরিশাল বিভাগে ১ হাজার ৭০১টি, রংপুর বিভাগে ৫ হাজার ২৫০টি এবং রাজশাহী বিভাগে ৩ হাজার ৪৩৫ টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন, করোনার কারণে এবার দেশের অনেক মণ্ডপেই দুর্গা পূজা হচ্ছে না। তবে এ সংখ্যা বাড়তে কমতে পারে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১