সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

ফাঁকা বাড়ি একা কিশোরী, ধর্ষণের চেষ্টায় ব্যর্থ ‘জাস্ট ফ্রেন্ড’

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া থানায় উপস্থিত হয়ে কিশোরী বাদী হয়ে এই মামলা করেন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক ২ জনকে আটক করে।ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া দুইজন হলো, উপজেলার নলচিরা ইউনিয়নের ফজরম মাঝি গ্রামের জাকের হোসেনের ছেলে মনির হোসেন (২০) ও একই এলাকার মো. শিপনের ছেলে আলা উদ্দিন (২২)।

মামলার সূত্রে জানা যায়, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ফরাজী গ্রামের কিশোরী (১৬) সাহানা (ছদ্মনাম) এর সাথে মোবাইলে মনির হোসেনের প্রথমে পরিচয় ও পরে বন্ধুত্ব হয়। সম্পর্কের এক পর্যায়ে মনির ও তার বন্ধু আলাউদ্দিন বুধবার রাতে তাদের বাড়ীতে যায়। এসময় বাড়ীতে কিশোরীর বাবা মা কেউ ছিল না।

কিশোরীর মা চিকিৎসার জন্য চট্টগ্রাম যায়, তার বাবা ব্যবসায়ীক কাজে বাজারে অবস্থান করেছিল। বাড়ীতে একা পেয়ে মনির ও তার বন্ধু আলাউদ্দিন জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করে। তার চিৎকারে বাড়ীর অন্যান্য ঘরের লোকজন এসে দুইজনকে ঘরের মধ্যে ধরে পেলে। এই ঘটনায় সকালে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ভুক্তভোগীর বাড়ী থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় এসে কিশোরী বাদী হয়ে মনির ও আলা উদ্দিনকে আসামি করে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করে।এব্যাপারে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ধর্ষণের ঘটনায় গৃহবধূকে ডাক্তার পরীক্ষার জন্য জেলা সদরে পাঠানো হবে। আর ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক দুইজনকে কোট হাজতে প্রেরণ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১