সোমবার ৪ঠা মে, ২০২৬ ইং ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

অবসরে যাচ্ছেন ড. কামাল!

আকাশবার্তা ডেস্ক :

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। অবশেষে তার রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা শোনা যাচ্ছে। অবশ্য বিষয়টি নিয়ে তিনি প্রকাশ্যে কিছু না বললেও তার পরিবার, বন্ধু মহল এবং রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সহকর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, গণফোরামের ভাঙনে ভেঙে পড়েছেন ড. কামাল হোসেন। রাজনীতির প্রতি অনীহা চলে এসেছে তার। আর এ কারণেই শিগগির রাজনীতি থেকে অবসরে চলে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে।

এ বিষয়ে গণফোরামের বিদ্রোহী গ্রুপের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী জানান, ড. কামাল হোসেন রাজনীতি থেকে অবসরে যেতে চান, একথা তিনি নিজেই তাকে বলেছেন। তবে তার কথা কতটা গ্রহণযোগ্য, তা এই মুহূর্তে নিশ্চিত বলা যাচ্ছে না।

তিনি জানান, আমরা তাকে বলেছি আপনি সম্মান নিয়ে রাজনীতিতে থাকুন। কিন্তু আপনাকে ঘিরে যে অশুভ শক্তিটি রয়েছে, তাদের দল থেকে সরিয়ে দিন। আর যদি তিনি তা না করেন, তাহলে আগামীতে আমরা তাকে শোকজ করবো।

এদিকে আগামী ২৬ ডিসেম্বর গণফোরামের জাতীয় কাউন্সিল অধিবেশনে নেতা-কর্মীদের সর্বসম্মতি নিয়ে ড. কামাল হোসেনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেন, উনি (ড. কামাল) অনেক আগেই বলেছেন অবসরে যাবেন। তবে এ কথায় গুরুত্ব দেয়ার কিছু নেই। যখন সময় হবে তখন ড. কামাল হোসেন সাহেবই বলবেন। আমাদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১