মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মান্দারী পল্লী উন্নয়ন ক্লাবের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবীদের সংবর্ধনা ও অমর একুশে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী ‘পল্লী উন্নয়ন ক্লাব’। বৃহস্পতিবার বিকেলে মান্দারী বাজার বাসস্ট্যান্ড চত্তরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান।

পল্লী উন্নয়ন ক্লাবের সভাপতি সলিল ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জীবন গ্রুপের চেয়ারম্যান, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন পাটোয়ারী ও সংগঠনের উপদেষ্টা ইসমাইল খাঁন।

প্রধান অতিথির বক্তৃতায় ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান বলেন, একটি সমাজ পরিবর্তনের জন্য একটি ক্লাব অনেক ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, আমি বিশ্বাস করি মান্দারী পল্লী উন্নয়ন ক্লাবের সদস্যরা সে যোগ্যতা রাখেন। কারণ তাদের মধ্যে সততা, যোগ্যতা না থাকলে ক্লাবটি ৪০ বছর ধরে প্রতিষ্ঠিত থাকত না। ইউএনও বলেন, সমাজে সাদা পাঞ্জাবী-পায়জামা পরা অনেক লোক আছে যারা ভদ্রতার খোলসে খারাপ কাজের সাথে জড়িত। এসব ভদ্রবেশের খারাপ লোক তথা গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। না হলে সমাজ পরিবর্তন সম্ভব নয়। এ সময় মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষকদের সমালোচনা করে ইউএনও নুরুজ্জামান আরো বলেন, এসএসসিতে এবার এ বিদ্যালয় থেকে মাত্র ১ জন জিপিএ-৫ পেয়েছে। এর কারণ কী প্রশ্ন রেখে তিনি বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই বিদ্যালয়ে পাশের হারও সন্তোষ জনক নয়। তাহলে বিদ্যালয়ের শিক্ষকরা কী দায়িত্ব পালন করেন।

সংগঠনের উপদেষ্টা বেলাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, বর্তমান সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী, পল্লী উন্নয়ন ক্লাবের সহ-সভাপতি রহমান ফয়সাল, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক নেপু আচার্য্য, দপ্তর সম্পাদক ইসমাইল খাঁন সুজন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১