মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে জমকালো আয়োজনে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আকাশবার্তা ডেস্ক :
ইতিহাস ঐতিহ্যের ধারক বাহক বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে। বুধবার (৪ঠা জানুয়ারী) দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে আতশবাজির ঝলকানিতে কেক কেটে দিবসের শুভ সূচনা করে জেলা ছাত্রলীগ।
সকালে জেলা ছাত্রলীগের উদ্যোগে শহরের উত্তর তেমুহনী থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উৎসব মুখর পরিবেশে ব্যান্ডের তালে তালে কয়েক হাজার নেতা-কর্মী র‌্যালিতে অংশ নেয়। এ সময় সাবেক ছাত্রনেতা ও জেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড. রাসেল মাহমুদ মান্না, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলুসহ জেলা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিকে বেলা সাড়ে ১১টায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের উদ্যোগে মান্দারী বাজারে বর্ণাঢ্য র‌্যালি ও ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। মান্দারী বাজার সোসাইটি মার্কেটের চত্তরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক মো. আলাউদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, যুগ্ম আহ্বায়ক আবু তালেব ও যুগ্ম আহ্বায়ক সইদুল ইসলাম রোকন।
র‌্যালি ও সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মতলব, ১৪ দলীয় জোটের আহ্বায়ক ছাবির আহম্মদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, জেলা ছাত্রলীগ নেতা রাকিব পাটোয়ারী, সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী প্রমুখ।
পরে মান্দারী বাজারে ব্যান্ড দলের বাজনার তালে তালে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়াও জেলার রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের খবর পাওয়া গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১