শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জ বাজার কমিটির উদ্যোগে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজার কমিটির উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে এবং সার্বিক আইন-শৃঙ্খলার উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা শুক্রবার সন্ধ্যায় স্থানীয় গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাজার কমিটির সভাপতি ওবায়দল হক পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন, জেলা তথ্য কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান ও বাজার কমিটির প্রধান উপদেষ্টা নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাও. মো. আবদুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিঠন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের ১ম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ, চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সমীর কর্মকার।

এছাড়াও বক্তব্য রাখেন, বাজার কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, ইউপি সদস্য মো. সেলিম, সামছুল আলম, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান বলেন, মাহে রমজান হচ্ছে বাকী ১১ মাসের জন্য প্র্যাকটিস। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ভেজাল দ্রব্য সামগ্রী বিক্রি করবেন না। খাদ্যে কৃত্রিম রং মেশাবেন না এবং বাঁসি খাবার বিক্রি করবেন না। অতিরিক্ত মুনাফা করার মানসিকতা পরিহার করতে হবে। এ সময় তিনি পুরো রমজান জুড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা জানান ব্যবসায়ীদের।

বিশেষ অতিথির বক্তৃতায় ওসি মোক্তার হোসেন বলেন, নৌশ প্রহরী বৃদ্ধি করে বাজারের চুরি রোধসহ আইন-শৃঙ্খলার উন্নয়নে থানা পুলিশ সার্বক্ষণিক সহযোগিতা করবে। কেউ অন্যায়, জুলুম বা চাঁদাবাজি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ভূমিদস্যুদের কবল থেকে সরকারি জায়গা উদ্ধার ও বাজারের পয়ঃনিস্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং পরিস্কার পরিচ্ছন্নতার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১