শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বাংলাদেশে সবচেয়ে ‘গরিব’ খালেদা জিয়া!

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে ‘গরিব’ মানুষ। 

এসময় তিনি বলেন, তার নেত্রী এখনও বাসা ভাড়া পরিশোধ করতে পারেননি। এছাড়া প্রতিমাসে তিনি বাড়িওয়ালার নোটিশ পান।

বিএনপির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান তার পরিবারের জন্য কিছুই রেখে যাননি দাবি করে বিএনপির এ নেতা বলেন, নিজের বাড়ি নেই বলে তিনি এখন অন্যের বাড়িতে থাকেন।

বুধবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের এক মানববন্ধনে উপস্থিত বক্তব্যে এসব কথা বলেন গয়েশ্বর। 

মূলত পুরান ঢাকার বংশালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে করা স্কুলের নাম পাল্টানোর প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

গয়েশ্বর বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রূপকার ছিলেন জিয়াউর রহমান। অথচ তার আজকে কিছুই নাই। তিনি পরিবারের জন্যও কিছু রেখে যান নাই। তাই বাংলাদেশে খালেদা জিয়ার চেয়ে আর গরিব কেউ নেই। নিজের একটা বাড়ি নেই। ভাড়া বাড়িতে থাকেন। প্রায়ই নোটিশ দেয় ভাড়া পরিশোধ করার।

প্রসঙ্গত, বিএনপি নেত্রী খালেদা জিয়া এখন গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাড়িতে থাকছেন, যার নাম ফিরোজা। ২০১০ সালে মাসিক ১০ লাখ টাকায় বাড়িটি ভাড়ায় ব্যবহার করছিল ইন্টারন্যাশনাল ক্লাব। এরপর ২০১১ সালে তিন বছরের জন্য বাড়িটি ভাড়া নেন বিএনপি নেতা মোছাদ্দেক আলী ফালু। এসময় ভাড়া বাড়ি হিসেবে প্রথম দফায় তিন বছরের মেয়াদ শেষ হয় ২০১৩ সালে। এরপর কয়েক দফায় নবায়ন করা হয় বাড়িটির চুক্তি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১