শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তারেক নয়, জাইমাকে নিয়ে মাঠে নামুন : জাফরুল্লাহ

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, তারেক তারেক জিন্দাবাদ করে লাভ হবে না। জাইমাকে নিয়ে মাঠে নামুন।

শনিবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, মাঠে নামতে হবে, এ জন্য জাইমাকে (তারেক রহমানের মেয়ে) নিয়ে আসতে হবে। তারেককে দিয়ে হবে না। জাইমাকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাকে নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেতে হবে। তাহলে শেখ হাসিনার সঠিক প্রতিদ্বন্দ্বী পাওয়া যাবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করতে বিএনপি সত্যিকারের আন্দোলন করেনি। নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন, কিন্তু আন্দোলন করেননি।

খালেদা জিয়াকে তার বাসভবন ‘ফিরোজা’র সামনে বসার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, তিনি যদি প্রতিদিন একঘণ্টা করে ফিরোজার সামনে বসেন তাহলে আন্দোলন বেগবান হবে। মানুষ জানবে তাদের নেত্রী গৃহবন্দী হয়ে বসে আছেন।

আলেমদের উদ্দেশ্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, আওয়ামী লীগই আলেমদের অযথা বিতর্কে জড়িয়েছে। তাদের অযথা বিতর্কে জড়িয়ে পড়াটা ইসলামের জন্য ক্ষতিকর। আমি তাদের বলতে চাই- অযথা বিতর্কে না জড়িয়ে জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে হবে।

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১