শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

ভোটের মাঠে থাকার জন্য বিএনপিকে ধন্যবাদ : কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ব্যাপক জয় পেয়েছে, যা শেখ হাসিনা সরকারের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। ২৩টি পৌরসভার ঘোষিত ফলাফলে ২টিতে বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, মনগড়া অভিযোগ না করে মাঝপথে ভোট প্রত্যাখ্যানের নেতিবাচক রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে এসে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার জন্য বিএনপিকে ধন্যবাদ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সংসদ ভবনস্থ তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সোমবার দেশব্যাপী স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের প্রচার কার্যক্রম ও ভোটের সুষ্ঠু নিরাপদ পরিবেশ বজায় রেখে প্রথম ধাপের নির্বাচনের সফল আয়োজনের জন্য নির্বাচন কমিশনসহ ভোটারদেরও ধন্যবাদ জানান।

প্রতিটি পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণে জণগণের আস্থা বেড়েছে এবং মানুষ স্বস্তি প্রকাশ করেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপি ইভিএমের বিরোধিতা করলেও তাদের প্রার্থীরা এই পদ্ধতিতে বিজয়ী হওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে কোনোভাবেই অনিয়মের সুযোগ নেই। বিএনপির মহাসচিবের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কূটকৌশলের আশ্রয় নিয়ে কচ্ছপের জেতার দিন এখন আর নেই। ইতিহাসের পাঠ থেকে শিক্ষা নিয়ে খরগোশ এখন সচেতন।

তিনি বলেন, খরগোশের গতিকে ফখরুল সাহেব যদি আওয়ামী লীগের সাথে তুলনা করেন, তাহলে বলবো, জননন্দিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ সমৃদ্ধির সোনালী সোপানে। শেষ ধাপে পৌঁছানোর আগেই আমাদের মাঝপথে থামার বা ঘুমানোর কোনো সুযোগ নেই।

গল্পের কচ্ছপের মতে বিএনপি জণগণের মনের ভাষা বুঝতে না পেরে ধীর গতিতে চলতে থাকবে, কিন্তু আধুনিক প্রযুক্তি মনস্ক, গতিশীল বাংলাদেশ গড়তে সরকার খরগোশের অদম্য গতিতে পৌঁছে যাবে সমৃদ্ধ বাংলাদেশের গন্তব্যে বলে আশা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, মাঝপথে থামিয়ে দেওয়ার কোন অপশক্তি কিংবা অপকৌশল আর কাজে আসবে না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১