শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আওয়ামী লীগের কমিটিতে বিএনপি-জামায়াতের নেতাকর্মী, ব্যাখ্যা চেয়ে চিঠি

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নিয়ে চাঁদপুর পৌর আওয়ামী লীগের আওতাধীন ১৫টি ওয়ার্ডের কমিটি গঠনের ঘটনায় বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছে জেলা আওয়ামী লীগ। 

শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল স্বাক্ষরিত চিঠিতে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ গোপ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুলের কাছে ৩ কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুর পৌর কমিটির ১৫টি ওয়ার্ড অবৈধভাবে করা হয়েছে। কমিটিতে জামায়াত-বিএনপির সদস্যদের অন্তর্ভুক্ত করায় পৌর কমিটিকে ৩ দিনের মধ্যে লিখিত ব্যাখা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক সম্মেলনের মাধ্যমে ১৭ বছরেরও অধিক মেয়াদ উত্তীর্ণ চাঁদপুর পৌর আওয়ামী লীগ কমিটি পুনর্গঠনের জন্য আপনাদের নির্দেশ দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পৌর কমিটি গঠনের উদ্যোগ নেওয়ার পর বর্তমান ওয়ার্ডগুলোর যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে সে সমস্ত কমিটিগুলো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা অমান্য করে জামায়াত-শিবির এবং বিএনপির সহযোগী সংগঠনের পদধারী ব্যক্তিদের নাম দলের ওয়ার্ড কমিটিতে অন্তর্ভুক্ত করার লিখিত অভিযোগ আমাদের কাছে রয়েছে। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষা, দলীয় সভাপতি এবং দলের ও গঠনতান্ত্রিক নির্দেশনা অমান্যের দায়ে কেন আপনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে না তার ব্যাখ্যা পূর্বক ৩ কার্যদিবসের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক বরাবর জানানোর নির্দেশ দেওয়া হলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১