শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘চলতি মাসের শেষের দিকে ভ্যাকসিন আসবে’

আকাশবার্তা ডেস্ক :

‘এই মাসের শেষের দিকে বাংলাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন আসবে, জনগনকে তা ফ্রীতে দেওয়ার চেষ্টা করছে সরকার।’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ করোনার ভ্যাকসিন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা মন্তব্যের সমালোচনা করেছেন।

হানিফ বলেন, যখন বড় বড় রাষ্ট্র করোনা মোকাবেলায় হিমশীম খাচ্ছেন তখন সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দক্ষতা দিয়ে করোনা দূর্যোগ মোকাবলোয় সক্ষম হয়েছেন। 

হানিফ বলেন, মির্জা ফখরুলরা শুধু বলার জন্যই বলেন। ভ্যাকসিন দেওয়ার জন্য সরকার তালিকা করছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা ক্লাব থেকে শুনেছেন। ক্লাবমুখীদের কাছে অনেক কাল্পনিক বিষয় আসে। জনগনকে ফ্রীতে দেওয়ার জন্য ইতোমধ্যে তহবিল গঠন করছে সরকার।

এ সময় হানিফ আরও বলেন, আমাদের সরকার গত ১০ বছরে ৬ বিলিয়ন রিজার্ভ থেকে ৪৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের সহ্য হয় না। তাদের প্রিয় পাকিস্তানের রিজার্ভ হচ্ছে ২০ বিলিয়ন ডলারের নিচে। পাকিস্তানের চেয়ে আমাদের রিজার্ভ ডবলের বেশি। এটাও মির্জা ফখরুলদের কাছে কষ্টদায়ক। এ জন্য তারা এটা জানতেও চান না, মানতেও চান না। ফখরুলরা এই সরকারের প্রতি আস্থা না পেলেও জনগন কিন্তু আস্থাশীল। কারণ জনগন দেখেছে শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন অগ্রগতি ও মানুষের ভাগ্য উন্নয়ন হয়। 

সোমবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। পরে কুষ্টিয়ার খোকসা পৌরসভার নবনির্বাচিত মেয়র তারিকুল ইসলাম মাহাবুব উল আলম হানিফকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এ সময় কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ এমপিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১