শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা

চন্দ্রগঞ্জ থানা আ.লীগের সদস্য সংগ্রহ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা আওয়ামীলীগের উদ্যোগে সদস্য সংগ্রহের ফরম বিতরণ ও ইফতার মাহফিল শুক্রবার (৬ রমজান) বিকেলে হাজিরপাড়া হামিদিয়া উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৩ (চন্দ্রগঞ্জ-সদর আংশিক) আসনের এমপি একেএম শাহজাহান কামাল।

বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক এ্যাড. নুরউদ্দিন চৌধুরী নয়ন, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাড রাসেল মাহমুদ মান্না, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহজাহান কামাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজ উল্যাহ, জেলা পরিষদের মহিলা সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক ছাবির আহম্মদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব।

এছাড়াও উপস্থিত ছিলেন, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মজিবুর রহমান, চরশাহী ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ, হাজিরপাড়া ইউপি চেয়ারম্যান সামছুল আলম বাবুল, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাসেদ নিজাম, যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন প্রমুখ।

এ সময় চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকরাসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১