শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণ

আকাশবার্তা ডেস্ক :

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ‘মুক্তিপণের দাবিতে স্বামীকে আটকে রেখে’ স্ত্রীকে ডেকে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।শনিবার ওই নারীর স্বামী বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলা করেছেন।

মামলার পর দুপুরে ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন- উপজেলার হরিণহাটি এলাকার রবিন (২৬), রিপন (৩০), রাজিব (৩০) ও ডালিম (৩৪)।

কালিয়াকৈর থানার পরিদর্শক মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, ওই নারীর স্বামী রং মিস্ত্রি। বাড়িতে রং করার কথা বলে শুক্রবার রাত ৮টার দিকে দীঘির পাড় এলাকায় রবিনদের বাড়িতে ডেকে নেয় আসামিরা।

“পরে তাকে সেখানে আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীকে ফোন করে রবিন ও রিপন। রাত ৯টার দিকে টাকা ছাড়া স্বামীকে ছাড়িয়ে নিতে ওই নারী রবিনদের বাসায় গিয়ে ছেড়ে দেওয়ার জন্য আসামিদের হাতে-পায়ে ধরেন।”

মামলার বরাত দিয়ে পরিদর্শক জিন্নাহ বলেন, টাকা দিতে না পারায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে অন্য ঘরে নিয়ে দল বেঁধে ধর্ষণ করে আসামিরা। পরে চোখ-মুখ বেঁধে স্বামী-স্ত্রীকে দুইটি আলাদা স্থানে আটকে রাখে।

মামলায় অভিযোগ করা হয়, বিষয়টি টের পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে রাত ১১টার দিকে অভিযান চালিয়ে ওই চার যুবককে আটকের চেষ্টা করে। শনিবার ভোরে তারা ওই নারী ও তার স্বামীকে হারিণহাটি এলাকার একটি রাস্তার পাশে ছেড়ে দিয়ে যায়।

পরে পুলিশ তাদের কাছে ঘটনা শুনে হরিণহাটি এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮