বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

‘সরকারের ঘোষণার পরই তাৎক্ষণিক দেশের কথা জানাবে বিএনপি’

আকাশবার্তা ডেস্ক :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার থেকে সিদ্ধান্ত আসার পরে বিএনপি তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করবে খালেদা জিয়াকে কোন দেশে পাঠানো হবে।

তিনি বলেন, আমাদের প্রস্তুতির কোন সংকট নেই। আপনারা জানেন খালেদা জিয়া বিষয়টি এখনও উদ্বেগের। যাদের হার্ট এবং ডায়াবেটিস রয়েছে তাদের ঝুঁকি একটু বেশি।

রোববার (৯ মে) দুপুর একটায় ভার্চুয়াল এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, যতটুকু জানতে পেরেছি খালেদা জিয়ার করোনা নেগেটিভ এসেছে। এছাড়া তার মৌলিক কিছু সমস্যাও উন্নতির পথে। কিন্তু তার যে অতীতের সমস্যাগুলো রয়েছে সেগুলো বেড়ে গেছে।

ফখরুল বলেন, সরকারের কয়েকজন মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিরা খালেদার  বিষয়ে অশোভনিয় কথা বলছেন যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত।

তিনি আরও বলেন, হিটলার, সাদ্দাম, আইয়ুব খান, এরশাদ বেশিদিন ক্ষমতায় টিকতে পারেনি। এই ক্ষমতার ব্যক্তিরা সেটি ভুলে গেছে কারণ তারা বন্দুকের নলে ক্ষমতা টিকিয়ে রেখেছে।

দেশের সার্বিক বিষয়ে মির্জা ফখরুল বলেন, ভারতকে খুশি করার জন্য সরকার চীন, রাশিয়া থেকে টিকা নেয়নি। এখন ভারত টিকা দেয়া বন্ধ করেছে। এই প্রতারণার দায় সরকারকে নিতে হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। কারণ সরকারের কাছে এখন তিন লাখ টন খাদ্য মজুদ রয়েছে যা অন্তত ১৫ লাখ টন হওয়া দরকার ছিল। এছাড়া বিলম্বে ধানের মূল্য নির্ধারণ করায় কৃষক ও হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ করেন ফখরুল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১