রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে মুক্তিযুদ্ধ মঞ্চের কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক : 

‌‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন’ এই শ্লোগান নিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ সংগঠনের লক্ষ্মীপুর জেলা কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। শনিবার (২৯ মে) ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. আ.ক.ম জামাল উদ্দিন।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী ২ বছরের জন্য মুক্তিযুদ্ধ মঞ্চ লক্ষ্মীপুর জেলা কমিটির অনুমোদন দেয়া হয়। এতে লক্ষ্মীপুর সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মমিন উল্ল্যাহ’কে সভাপতি ও চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম রিয়াজ বলেন, মুক্তিযুদ্ধের চেতনা যেন আরো হাজারো বছর স্বমহিমায় এবং স্বগৌরবে বাংলাদেশের মাটিতে অটুট থাকে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, ঐতিহ্য বজায় রাখতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শে বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই মুক্তিযুদ্ধ মঞ্চ সংগঠনের অগ্রযাত্রা শুরু হয়। মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের আগামী প্রজন্মকে এক সুঁতোয় গাঁথা মুক্তিযুদ্ধ মঞ্চ এর অন্যতম প্রধান লক্ষ্য।

লক্ষ্মীপুর জেলা নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আরিফ হোসেন চৌধুরী পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাসেল, সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, দপ্তর সম্পাদক আমজাদ হোসেন বাবু, প্রচার সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১