বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে শনিবার (১৭ জুন) চন্দ্রগঞ্জ প্রেসক্লাব কার্যালয় প্রাঙ্গণে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক এবং গণমাধ্যম কর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।

ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও দৈনিক লক্ষ্মীপুর নিউজের সম্পাদক আলহাজ্ব এম আলাউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন আহমেদ খান, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, কুশাখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুস, রয়েল হসপিটালের চেয়ারম্যান ডা. মো. সোলায়মান, প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোস্তফা কাজল, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, ইসমাইল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবউদ্দিন প্রমুখ।

এ সময় চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ওহিদ মিয়া, সাধারণ সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংবাদিক কামালুর রহিম সমর, কাজী মাকুছুদুল হক, সোহেল মাহমুদ মিলন, মো, আলাউদ্দিন, আব্দুন নূর, জাহিদুর রহিম, ইব্রাহিম খলিল মঞ্জুসহ অন্যান্য সাংবাদিক ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ অতিথিদেরকে স্বাগত জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১