শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মামীর সঙ্গে ভাগ্নের আপত্তিকর সম্পর্ক মেয়ের হাতে ধরা, অত:পর

আকাশবার্তা ডেস্ক :

ফেনীর দাগনভূঞায় এক কিশোরীর অশ্লীল ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে তারই মা ও ফুফাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় গতরাতে দাগনভূঞা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করেন ১৩ বছর বয়সী ভুক্তভোগী কিশোরী।

অভিযুক্তরা হলেন- ফেনী সদর উপজেলার বাথানিয়া গ্রামের প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানের জননী সুলতানা আক্তার সাদিয়া এবং দাগনভূঞা উপজেলার আশরাফপুর গ্রামের তানভীর। আসামিরা সম্পর্কে একে অপরের মামি-ভাগ্নে বলে জানিয়েছেন দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ আহমেদ।

মামলার এজাহারে ভুক্তভোগী কিশোরী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তার মা সাদিয়ার সঙ্গে ফুফাতো ভাই তানভীরের অনৈতিক সম্পর্ক চলছিল। একদিন তাদের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলেন কিশোরটি। ঘটনা ফাঁস হওয়ার ভয়ে গত ২৪ মে রাত ২টার দিকে ওই কিশোরীর ঘুমন্ত অবস্থায় নগ্ন ভিডিও মোবাইলে ধারণ করেন সাদিয়া ও তানভীর। একপর্যায়ে ঘুম ভেঙে গেলে এ ঘটনার প্রতিবাদ করেন ভুক্তভোগী কিশোরী। এরপর সাদিয়া-তানভীরের সম্পর্কের বিষয়টি কাউকে জানালে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন।

ভুক্তভোগীর চাচা জানান, দীর্ঘদিন ধরে ভাইয়ের স্ত্রী তার ভাগনের সঙ্গে অনৈতিক সম্পর্ক করে আসছিলেন। প্রতিবাদ করায় ভাতিজির নগ্ন ভিডিও ধারণ করে উল্টো মেরে ফেলার হুমকি দেন তারা। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ আরও জানান, মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০