শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

খালাকে ডিভোর্স দিয়ে প্রবাসীর স্ত্রীকে থানায় বিয়ে!

আকাশবার্তা ডেস্ক :
বিবাহিত নিজের খালাকে ফুঁসলিয়ে বিয়ে করে ধামরাইয়ের হাজিপুর গ্রামের মো. অপু মিয়া। কিছুদিন যেতে না যেতেই তিনি প্রতিবেশী সৌদি প্রবাসী মো. সানোয়ার হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী লাইজু আক্তারের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

সোমবার দিবাগত রাতে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় জনতার হাতে আটক হয় অপু আর লাইজু। তাদেরকে রাতভর আটকে রেখে মঙ্গলবার সকালে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। পরে দুপুরে ধামরাই থানার মধ্যেই তাদের বিয়ে দেয়া হয়। তবে বিয়ের কিছু সময় আগে অপু তার স্ত্রী (খালা) ও লাইজু তার স্বামী সানোয়ারকে ডিভোর্স দেন।

স্থানীয়রা জানায়, মো. অপু মিয়া ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর গ্রামের মো. আইয়ুব খান মমিনের ছেলে। বছর খানেক আগে সাভারের রাজাশন এলাকায় তার নানার বাড়ি থেকে বিবাহিত আপন খালাকে ফুঁসলিয়ে বিয়ে করে। পরে প্রবাসী সানোয়ার হোসেনের স্ত্রী লাইজুর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে।

প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে সানোয়ার হোসেনকে জানায়। সপ্তাহ খানেক আগে তিনি দেশে আসেন। সোমবার রাতে সানোয়ার বাড়ির পাশের মসজিদে তারবিহ নামাজ পড়ছিলেন। এসময় তার স্ত্রী লাইজু আক্তার গোপন অভিসারে মিলিত হয় অপু মিয়ার সঙ্গে। পরে আশপাশের লোকজন তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি শেখ মোহাম্মদ রিজাউল হক দীপু বলেন, বিষয়টি শুনেছি। তবে কোনো পুলিশ সদস্য এ প্রেমিক যুগলের বিয়ে ও তালাকের রেজিস্ট্রিতে জড়িত নয়। গ্রামবাসী ও প্রেমিকযুগলের পরিবারের লোকজন মিলে বিবাহ বিচ্ছেদ ও বিয়ে সম্পন্ন করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০