বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মৃত্যু’র সংখ্যা নিয়ে জাতিকে মিথ্যা তথ্য দিচ্ছে সরকার : ফখরুল

আকাশবার্তা ডেস্ক :

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, করোনা সংক্রমণে ‘আক্রান্ত ও মৃত্যু’র সংখ্যা নিয়ে জাতিকে মিথ্যা তথ্য দিচ্ছে সরকার। করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখের নিচে কখনোই না।

তিনি বলেন, “এখন পর্যন্ত সরকার যে হিসাব দিয়েছে তা সঠিক নয়। তাদের হিসাবে দেখা যাচ্ছে যে, ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন রবিবার পর্যন্ত শনাক্ত হয়েছেন। এটা একদম ডাহা মিথ্যা কথা।”

সোমবার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে মর্জিা ফখরুল বলনে, “মানুষ টেস্ট তো করতে পারছেন না। তারা উপজেলা পর্যায়ে টেস্ট দেন না। জেলা পর্যায়ে টেস্ট দেয়, সেখানে গিয়েও মানুষ টেস্ট করতে পারে না। ঢাকায় যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে সেখানেও দুই ঘণ্টা টেস্ট করা হয়। এরপর আর টেস্ট হয় না।”

বিএনপি মহাসচিব বলেন, “সরকার করোনা মোকাবিলা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং জনগণের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। আমরা প্রথম থেকে বলছি যে, এটা যেহেতু বৈশ্বিক মহামারি এবং ভয়াবহ একটি বিষয়, এটাকে মোকাবিলা করতে হবে সকলকে সঙ্গে নিয়ে। আমরা প্রস্তাব দিয়েছিলাম একটা জাতীয় কমিটি গঠন করে জাতীয় বিশেষজ্ঞসহ সমস্ত জনগণকে সম্পৃক্ত করে এই করোনা মহামারিকে মোকাবিলা করবার জন্য।”

ফখরুল বলেন, “এই সরকার যারা তাদের বিত্তের জন্য, তাদের টিকে থাকার জন্য শুধুমাত্র আমলাদের ওপর নির্ভর করছে এবং দেখা যাচ্ছে যে, সেই আমলাদেরই নিয়ে তারা করোনা মোকাবিলার চেষ্টা করছে।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির উল্লেখ করে বলেন, “৩০০ টাকার জিনিস তারা ৩ হাজার টাকায় নেয়, ৫০০ টাকার জিনিস তারা ৫০ হাজার টাকায় নেয় এবং আমরা দেখেছি যে, এখন পর্যন্ত যতগুলো তথ্য আমাদের কাছে এসেছে, পত্র-পত্রিকায় এসেছে যে, এই করোনাকালে দুর্নীতি করে তাদের (স্বাস্থ্য অধিদপ্তরের) ড্রাইভার পর্যন্ত চার থেকে পাঁচ কোটি টাকার মালিক হয়ে গেছে।”

গায়েবি মামলার মতো গায়েবি বেড, গায়েবি সংখ্যা, গায়েবি রোগী উড়ে যাচ্ছে— মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “আজকে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কয়েকটি হাসপাতালে আইসিইউ বেড না থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর তথ্য দিচ্ছে যে আইসিইউ শয্যা আছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১