বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

আগস্ট মাস এলেই বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই : সেতুমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলেই বাংলার বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই। পৃথিবীর ইতিহাসে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল অতুলনীয়। এটিই সবচেয়ে বর্বর, নির্মম হত্যাকাণ্ড। 

বুধবার (১১ আগস্ট) রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ১৫ আগস্টের শোক দিবসের আলোচনায় সেতুমন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমি বলতে চাই, আমাদের সব ছুই এখনও এক জায়গায় আছে। সরকার-রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেয়, আমলারা বাস্তবায়ন করেন।  এ সরকার আমলানির্ভর নয়, গণমুখী ও জনস্বার্থনির্ভর।

তিনি বলেন, কী শিক্ষা নিলেন বঙ্গবন্ধুর কাছ থেকে? আজকে আমি স্বেচ্ছাসেবক লীগকে মানুষকে ভালোবাসার রাজনীতির শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি।  বঙ্গবন্ধু ছিলেন সততার ও সাহসের অনন্য প্রতীক।  এ দুটি অস্ত্র যার কাছে আছে, বিজয় তার হবেই।

তিনি আরও বলেন, স্বাধীনতার পূর্ণাঙ্গ ইতিহাস আমরা এখনও পাইনি।  স্বাধীনতার বস্তুনিষ্ঠ ও পূর্ণাঙ্গ ইতিহাস নতুন প্রজন্মের দাবি, সময়ের দাবি।

কাদের বলেন, স্থায়ী লকডাউন কোনো সমাধান নয়। আমরা সচেতন হলে সব কিছু সহজেই নিয়ন্ত্রণে আসবে।

পদ্মা সেতুতে আঘাতের বিষয়ে তিনি বলেন, অদক্ষতার জন্য শাস্তি দেওয়া হয়েছে। তবে এটি অদক্ষতা নাকি অন্তর্ঘাত খতিয়ে দেখতে হবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ১৫ আগস্ট ছিল ষড়যন্ত্রের নীলনকশা। এই কাণ্ডের মূল কারিগর ছিলেন জিয়াউর রহমান।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে সংগঠনটির সহসভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১