আকাশবার্তা ডেস্ক :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে লক্ষ্মীপুর-২ আসনের সদর উপজেলার ৯টি ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উপহার দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সদর থানা আওয়ামীলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব প্রতিকৃতি বিতরণ করেন। ব্যক্তিগত পক্ষ থেকে এসব প্রতিকৃতি ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে পুস্পস্তবক অর্পণ ও স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থায়ীভাবে স্থাপন করার জন্য দেয়া হয়।
এসময় সদর থানা আওয়ামীলীগের আহ্বায়ক মো. হুমায়ুন কবির পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, ভাইস চেয়ারম্যান এডভোকেট রহমত উল্যা বিপ্লবসহ ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
এরআগে এমপি নয়ন রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বিতরণ করেন।