বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

মর্ডানার দ্বিতীয় ডোজ নিলেন খালেদা জিয়া

আকাশবার্তা ডেস্ক : 

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেলে মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ নেন।

প্রথম ডোজের মতোই দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নেওয়ার সময়ও গাড়িতেই ছিলেন খালেদা জিয়া। স্বাস্থ্যকর্মীরা গাড়িতে এসে তাকে ভ্যাকসিন দেন।

এই টিকাকেন্দ্র থেকেই গত ১৯ জুলাই করোনা টিকার প্রথম ডোজ টিকা নিয়েছিলেন তিনি।

এসময় কয়েকশ দলীয় নেতাকর্মী হাসপাতালের সামনে ভিড় করেন।

এর আগে বিকেল চারটায় গুলশানের বাসা ফিরোজা থেকে তার গাড়ি বহর হাসপাতালের উদ্দেশে রওয়ানা করে।

সোয়া চারটায় হাসপাতালে পৌঁছায় তার গাড়ি। গাড়ির সামনে পেছনে তার নিজস্ব নিরাপত্তা বাহিনী সিএসএফ সদস্যদের গাড়ি ছাড়াও পুলিশের গাড়িও ছিল।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনার টিকার জন্য রেজিস্ট্রেশন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১৯ জুলাই টিকার প্রথম ডোজ নেন তিনি। তাকে মডার্নার টিকা দেওয়া হয়েছিল।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে দল থেকে জানানো হয়েছে। তার আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটুর জটিলতা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা রয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যে তার চোখেও অপারেশন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১