শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ছাত্রলীগ নেতা নজরুল হত্যার প্রতিবাদে বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের রামগতিতে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম নোয়াখালী জেনারেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২১ জুন দুইপক্ষের সংঘর্ষে ঘটনার ৪দিন পর আহত ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম রোববার (২৫জুন) সকালে মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

এদিকে দলীয় নেতা হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতার করার দাবিতে দুপুরে লক্ষ্মীপুর জেলা শহর ও রামগতি উপজেলা শহরে পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। নিহত নজরুল ইসলাম উপজেলার চরআব্দুল্লাহ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নুরুল ইসলাম মাঝির ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার সকালে চরআব্দুল্লাহ ইউনিয়নের চরগাছিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম ও তার প্রতিপক্ষ একই এলাকার ডাকাত খোকন বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় নজরুল ও তার ভাই শেখ ফরিদ গুরুত্বর আহত হন। পরে তাদের দুই ভাইকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী হাসপাতালে নেওয়া হয় তাকে। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাসের নেতৃত্বে জেলা শহরে এবং রামগতি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রামগতি শহরে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়।

রামগতি থানার ওসি (তদন্ত) মো. ইঊছুফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ নেতার মরদেহ হাসপাতালে প্রেরণ করা হয়েছে, মামলার প্রস্তুতি চলছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮