আকাশবার্তা ডেস্ক :
বুধবার সকাল সাড়ে ৮টায় পেশাগত কাজে রামগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এসএ টিভি ও আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি সহিদুল ইসলাম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। এ সময় তার ব্যবহৃত মোটর সাইকেলটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
সাংবাদিক সহিদুল ইসলাম জানান, লক্ষ্মীপুর থেকে রামগঞ্জে যাওয়ার পথে তার মোটরসাইকেলের পিছন থেকে একটি লেগুনা ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার বাইরে সিটকে পড়ে আহত হন।
বর্তমানে তিনি লক্ষ্মীপুরের নিজ বাসায় অবস্থান করেছেন।