শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

কমলনগরে অভ্যন্তরীন কোন্দলে ছাত্রলীগের সভাপতিকে কুপিয়ে জখম

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রলীগের দুই গ্রুপের অভ্যন্তরীন কোন্দলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাইন উদ্দিনসহ দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। পরে ছাত্রলীগ কর্মীরা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত ছাত্রলীগ নেতা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রামগতির হাজিরহাট বাজারে চরআবদুল্যায় ছাত্রলীগ নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ শেষে বাড়ি যাচ্ছিলেন তারা। পথিমধ্যে উৎপেতে থাকা সন্ত্রাসীরা দা-চেনি নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন তাদেরকে। এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিন ও চরকাদিরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক সাগর গুরুত্বর আহত হন।

উল্লেখ্য, গত ৫ মার্চ একবছর মেয়াদি উপজেলা ছাত্রলীগের কমিটি দেয় জেলা ছাত্রলীগ। পরবর্তীতে জেলা ছাত্রলীগ তিনমাসের মাথায় আরেকটি কমিটির ঘোষণা দিলে প্রতিবাদ করে পূর্বের কমিটি। এর জেরধরে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় ছাত্রলীগ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮