সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

ই-কমার্স : তিন মাসে ক্রেতাদের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত

তথ্য প্রযুক্তি ডেস্ক : 

ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে ক্রেতাদের আটকে থাকা ২১৪ কোটি টাকা আগামী তিন মাসে ফেরত দেওয়া হবে। এজন্য কাজ করবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এফবিসিসিআই সভাপতি মো. জসিমউদদীন উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকের বৈঠকে নিবন্ধনের জন্য ইউনিক আইডি, সেন্ট্রাল লগ ইন ট্রাকিং সিস্টেম, কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম চালু এবং ১ জুলাই থেকে এ পর্যন্ত স্ক্রো সার্ভিসে আটকে পড়া টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ক সফটওয়্যার বিষয়ে আইসিটি বিভাগ তথ্য জানাবে।

যুবক ও ডেসটিনির গ্রাহকদের টাকা ফেরত পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, যুবক ও ডেসটিনির স্থাবর সম্পত্তি আছে, সে সম্পত্তি তারা নিয়ে যেতে পারেনি। কিছু ক্যাশ তারা নিয়ে গেছে। আইনি প্রক্রিয়ায় সে সম্পত্তি রিলিজ করা গেলে, সেটার দাম পাওয়া গেলে, আদালত নির্দেশ দিলে দেওয়া যেতে পারে। তবে এসব প্রতিষ্ঠানের অনেক প্রপার্টি বেদখল হয়ে আছে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ই-কমার্স খাতের জন্য নতুন আইন, কর্তৃপক্ষ প্রয়োজন নেই। প্রচলিত আইনের মাধ্যমে এ খাত পরিচালনা করা যাবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31