বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

রেজা কিবরিয়া ও নুরের বিরুদ্ধে মামলার আবেদন

আকাশবার্তা ডেস্ক :

নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্যসচিব নুরুল হকসহ তিনজনের বিরুদ্ধে বুধবার (২৭ অক্টোবর) বিকালে মামলার আবেদন করা হয়েছে।

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আল মামুন শাহবাগ থানায় এ আবেদন করেন। তবে মামলার আবেদনটি সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে পুলিশ। মামলার আবেদনে রেজা কিবরিয়া ও নুরুল হক ছাড়াও যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক তারেক রহমানের নাম রয়েছে।

মামলার আবেদনে চট্টগ্রামের জে এম সেন পূজামণ্ডপে সাম্প্রদায়িক হামলার মদদদাতা, রাষ্ট্র বিরোধী অপশক্তি জামাতের সাথে জোট করার ঘোষণা ও ধর্মীয় উস্কানীমূলক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রদ্রোহ ও সাইবার অপরাধের অভিযোগ আনা হয়।

গণ অধিকার পরিষদের সদস্যসচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর একটি গণমাধ্যমকে বলেন, এ মামলার আবেদন নিয়ে আমরা মোটেও বিচলিত নই। মামলাটি রাজনৈতিকভাবে দেখার হলে রাজনৈতিকভাবে, আইনগতভাবে দেখার হলে আইনগতভাবে দেখব।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি মওদূত হাওলাদার গণমাধ্যমকে বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী, এটা সাইবার ক্রাইম ডিভিশনে যাবে। তারা যাচাই-বাছাই করে মতামত দেওয়ার পর মামলা নেওয়ার মতো হলে আমরা মামলা নেব।

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১