মঙ্গলবার ৫ই মে, ২০২৬ ইং ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

রিজভী-এ্যানীসহ ৬৪ জনকে অব্যাহতির আবেদন

আকাশবার্তা ডেস্ক : 

রাজধানীর মগবাজার এলাকায় নাশকতার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের হওয়া মামলা থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ ৬৪ জনকে অব্যাহতির আবেদন করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ইদ্রিস আলী এ চার্জশিট দাখিল করেন।

জিআরও মনির উদ্দিন বলেন, ৪৩ জনকে অভিযুক্ত করে এবং ৬৪ জনকে অব্যাহতির আবেদন জানিয়ে আদালতে চার্জশিট দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা।

মামলাটির অভিযোগে বলা হয়েছিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কর্মসূচি পালন শেষে বিএনপি। এরপর বিকেল ৫টা ৪৫ মিনিটে মগবাজার এলাকায় আমিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে সমবেত হয়। সেখানে নাশকতা ও ষড়যন্ত্রমূলক কার্যক্রমের জন্য রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে বিএনপি, ছাত্রদল, যুবদল ও শিবিরের নেতাকর্মীরা। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী বুঝতে পেরে ঘটনাস্থলে পৌঁছায়। তখন কয়েকটি ককটেল বোমা বিস্ফোরণ করে নেতাকর্মীরা পালিয়ে যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১