শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে হাসপাতালে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৮, আটক ১০

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজন ও প্রতিপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় হাসপাতালের ডাক্তারসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয়পক্ষের নারীসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বিবি হাজেরা (৫৫), নাজমুন্নাহার (২২), আজাদ মানিক (৩৬), রাসেল (২০), শাওন (২২), অপরপক্ষের ফাহমিনা আক্তার (৩২), সফিকুল আল রফিক (২৮), সহিদ আলম ভূঁইয়া, রোজিনা (২৬) ও মাহমুদা (২৭)।

জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউপির রূপচরা গ্রামে দু’পক্ষ আজাদ মানিক ও সহিদ আলম ভূঁইয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত বিবি হাজেরাসহ ৫ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন জানান, চিকিৎসা শেষে হাসপাতালের অভ্যন্তরে প্রতিপক্ষের লোকজন আবারও হামলা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে চিকিৎসকরা ও স্টাফরা বাধা দিতে গেলে কর্তব্যরত চিকিৎসকসহ উভয়পক্ষের ৮ জন আহত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

লক্ষ্মীপুর সদর থানার এসআই কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের ১০ জনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮