শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ ইং ২৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে জামিন দিতে প্রধানমন্ত্রীকে ডা. জাফরুল্লাহর অনুরোধ

আকাশবার্তা ডেস্ক : 

বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চেীধুরী।

রোববার (১৪ নভেম্বর) গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু কর্তৃক গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চেীধুরীর বিবৃতি গণমাধ্যমে প্রেরণ করেন ।

বিবৃতিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি একজন চিকিৎসক হিসাবে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের প্রতি মানবিক অনুরোধ করছি অসুস্থ বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়ার জন্য।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে নানা জটিল রোগে আক্রান্ত। তাঁর সবদিক থেকে স্বাস্থ্যের অবনতি হয়েছে। ডায়াবেটিস পুরাপুরি নিয়ন্ত্রের বাহিরে। রক্তের হিমোগ্লোবিনও অনেক কমে গেছে। বহু বছর ধরে আর্থারাইটিস, দাঁত ও চোখের সমস্যায় ভুগছেন। কিডনির ক্রিয়েটিন বর্ডার লাইন ক্রস করেছে। শরীরে কিছু প্যারামিটার অস্বাভাবিক আসায় তাকে নিবিড়
চিকিৎসাধীন থাকতে হচ্ছে। তাঁর শরীর প্রচণ্ড দুর্বল। এরই মধ্যে করোনা ভাইরাসে তিনি আক্রান্ত হন। পুনরায় হাসপাতালে ভর্তি ভাল লক্ষণ না।’

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এ অবস্থায় বেগম খালেদা জিয়ার প্রয়োজন উন্মুক্ত আলো বাতাসে চলাফেরা করা এবং তাঁর ইচ্ছামত চিকিৎসা নেওয়া।
তাঁর সবচাইতে বড় প্রয়োজন প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তাঁকে জামিন
দেওয়া। তার শারিরীক অবস্থা, বয়স, রাজনৈতিক এবং সামাজিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে জামিন দেওয়া হবে সরকারের উত্তম কাজ।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১