শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ২০ কেজি গাঁজাসহ লিটন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে সদর উপজেলা মজুচৌধুরী হাট এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বস্তা মোড়ানো ২০ কেজ গাঁজা উদ্ধার করে। আটক লিটন মিয়া ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলার সফিকুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, রাত ১২টার দিকে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কসবা থেকে লক্ষ্মীপুর হয়ে ভোলা যাচ্ছিল মাদক ব্যবসায়ী লিটন। গোপন সংবাদের ভিত্তিতে রাতেই ওই এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। আটককৃত লিটনের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিপুল পরিমাণ গাঁজাসহ কসবা থেকে লক্ষ্মীপুর হয়ে ভোলা যাওয়ার পথে মাদক ব্যবসায়ী লিটনকে আটক করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮