শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

টিকা ছাড়া স্কুলে যেতে পারবে না শিক্ষার্থীরা

আকাশবার্তা ডেস্ক :

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, করোনাভাইরাসের টিকা না নিয়ে শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারবে না। ১২ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা নিয়ে স্কুল-কলেজে যেতে হবে। শিক্ষা মন্ত্রণালয়কে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, শিক্ষা মন্ত্রণালয় অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে, ভ্যাকসিন ছাড়া কেউ স্কুল বা কলেজে আসতে পারবে না।

শিক্ষার্থীদের ভ্যাকসিন তো এখনও দেওয়াই হয়নি- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ভ্যাকসিন তো এখন আমাদের গ্রাম-গঞ্জ পর্যন্ত অ্যাভেলেবল আছে। যদি না থাকতো তাহলে হেলথ বিভাগকে ধরতাম।

তিনি বলেন, ভ্যাকসিন দিয়ে যদি স্কুলে যাওয়া সহজ হয় বা সে যদি সেভ থাকে, সেটির জন্য তো প্রমোশন ক্যাম্পেইন করা হবে। এজন্য পিআইডি, স্থানীয় প্রশাসন, মসজিদের খুতবায় ভ্যাকসিন গ্রহণের কথা বলা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছেন যে ভ্যাকসিনেটেড না হলে তারা স্কুলে যেতে পারবে না। অন্তত প্রথম ডোজ না নিলে স্কুলে যেতে পারবে না। ১২ বছরের নিচে তো আমাদের দেশে কাউন্টে আসেনি। যুক্তরাষ্ট্রে (১২ বছরের নিচে) খুবই রেস্টিক্টেড হয়েছে, বাকি কোথাও হয় নাই।

এখন থেকে ১২ বছরের বেশি বয়সীদের স্কুলে যেতে হলে প্রথম ডোজ টিকা লাগবে, ম্যাসেজটা কি এমন- প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, জ্বি। আজকে নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। পরশুদিন আলোচনা হয়েছে। আজকে কনফার্ম করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা হলো- ভ্যাকসিন যারা না নেবে তারা স্কুল-কলেজে আসতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের কথা ওনারা বলেননি।

সারাদেশে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ব্যবস্থা আছে- প্রশ্নে তিনি বলেন, আছে। তাদেরকে মোটিভেটও করতে বলা হয়েছে। যেকোনো আইডেন্টিটি নিয়ে গেলে নিবন্ধন করতে পারবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮