রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বাজারে আসছে নকিয়ার নতুন স্মার্টফোন

টেক বার্তা :

নতুন আরেকটি অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে নকিয়া। এবারে মডেলটির নাম হবে নকিয়া ৮। এর দাম হতে পারে ৬০০ মার্কিন ডলার। এর আগে নকিয়া ৩, ৫, ৬ মডেলের স্মার্টফোন বাজারে ছেড়েছে এইচএমডি গ্লোবাল। ফিনল্যান্ডের মোবাইল নির্মাতা এই প্রতিষ্ঠানটি নকিয়ার কাছ থেকে ব্র্যান্ড নাম কিনে নকিয়া ফোন তৈরি ও বাজারজাত করছে।

প্রযুক্তি বিশ্বে নকিয়ার নতুন দুটি স্মার্টফোন ঘিরে গুঞ্জন তৈরি হয়েছে। এর মধ্যে অন্যতম নকিয়া ৮। আরেকটি মডেল হবে নকিয়া ৯। নকিয়া ৮ হচ্ছে হাই-এন্ড স্মার্টফোন আর ৯ হবে ফ্ল্যাগশিপ স্মার্টফোন। অবশ্য নতুন এ দুটি মডেল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এইচএমডি।

জার্মানির প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট উইনফিউচার বলছে, নকিয়া ৮-এর মডেল নম্বর টিএ ১০০৪। আগে এ মডেলটিকে নকিয়া ৯ মনে করা হচ্ছিল। তবে নকিয়া ৯-এর বদলে তা নকিয়া ৮ হিসেবে বাজারে আসতে পারে।

কী থাকবে নকিয়া ৮-এ? ধারণা করা হচ্ছে, স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর, চার জিবি র‍্যাম, ডুয়াল সিম, ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি থাকবে। এতে কোয়াড এইচডি (১৪৪০ বাই ২৫৬০ পিক্সেল) ডিসপ্লে থাকবে। ডিসপ্লের মাপ হবে ৫ দশমিক ৩ ইঞ্চি। এতে জেইস ব্র্যান্ডের ক্যামেরা থাকবে। চারটি রঙে বাজারে আসবে নকিয়া। জুলাই মাসের শেষ নাগাদ ইউরোপের বাজারে ফোনটি আসবে। পরে অন্যান্য দেশের বাজারে এটি ছাড়তে পারে এইচএমডি গ্লোবাল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০