বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হারুনের বক্তব্যে সংসদে দুর্ঘটনা ঘটতে পারে : রাঙ্গা

আকাশবার্তা ডেস্ক : 

জাতীয় সংসদের লবিতে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টি সদস্য মশিউর রহমান রাঙ্গা। ‘সংসদে কার্যকর বিরোধী দল নেই। আছে কাগজে কলমে বিরোধী দল’। বিএনপির সদস্য হারুনুর রশিদের এমন বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন রাঙ্গা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংসদে দেয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

সংসদে জাতীয় পার্টি নেতা রাঙ্গা বলেন, এই সংসদে বিরোধী দল নেই। আমরা জাতীয় পার্টি এই সংসদের বিরোধী দল। কার্যকর বিরোধী দল হিসেবে কাজ করছে জাপা।

এর আগে হারুনের বক্তব্যের এই প্রসঙ্গটি তুলে ধরে তিনি বলেন, এরপর যদি এ ধরনের বক্তব্য দেয়া হয় এবং সেটি যদি এক্সপাঞ্জ করা না হয় তাহলে আমরা সংসদ থেকে ওয়াকআউট করবো। আপনি এ ধরনের বক্তব্য এক্সপাঞ্জ করে দেবেন। এরা সকালে এক কথা বলবে, বিকেলে আরেক কথা বলবে। যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এই সংসদের লবিতে।

এ কথা শুনে এক সাংসদ প্রশ্ন করেন, এটা কি হুমকি? জবাবে তিনি বলেন, না, হুমকি দিচ্ছি না। ঘটনা তো আমি ঘটাবো না।

বক্তব্যে রাঙ্গা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, এক সময় বাসন্তীকে জাল পরানোর ছবি ছাপানো হয়েছিল তার উল্লেখ করে বলেন আবারও দেশকে এ ধরনের আরেকটি ষড়যন্ত্রের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে রাঙ্গা বলেন, তাকে ছেড়ে দিলে বিশ্বের মধ্যে অনেক বড় নেতা হতে পারতেন। কিন্তু আমরা আমাদের স্বার্থে তাকে ধরে রেখেছি। যেভাবে দেশ চালানোর কথা সেভাবেই দেশ চলছে। মামলায় সমুদ্রসীমা জয় লাভ করে তিনি আমাদের বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ এনে দিয়েছেন। একটি দুর্নীতি দেখান, মন্ত্রীদের একটি দুর্নীতির কাগজ এনে দেন, তখন তাদের বিরোধিতা করবো। প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবো।

এরপর মশিউর রহমান রাঙ্গা ‘এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি’ গানটির কিছু অংশ সুর করে গান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেবিল চাপড়াতে দেখা যায়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১