রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ভুলেও একে ফেইসবুকে বন্ধু বানাবেন না

টেক বার্তা :

‘অনুগ্রহ করে আপনার ম্যসেঞ্জারের বন্ধুদের বলুন যেন তারা এই ব্যক্তির বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ না করে। তিনি একজন হ্যাকার ও তিনি আপনার ফেইসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত আছেন। আপনার ফেইসবুক বন্ধুদের কেউ যদি এই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করে। তাহলে তাঁর সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টও হ্যাক হয়ে যাবে। আপনার বন্ধুকে এই খবরটি জানিয়ে দিন’ -এমনই একটি সতর্কবার্তা ছড়িয়ে পড়ছে ফেইসবুক ব্যবহারকারীদের মধ্যে। সতর্কবার্তায় উল্লিখিত ওই ফেইসবুক প্রোফাইলের নাম জাইডেন কে স্মিথ।

তবে ফেইসবুকে ছড়িয়ে পড়া ওই বার্তাটি নাকি একেবারেই জাল। আর জাইডেন কে স্মিথ নামে ওই ব্যক্তির নাকি অস্তিত্বই নেই। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দেওয়া হয়েছে এ তথ্য। টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, জাইডেন কে স্মিথ নামের ওই কথিত হ্যাকারের কাছে কারো ফেইসবুক প্রোফাইলের তথ্য আছে, এমনটি বিশ্বাসের কোনো যৌক্তিকতা নেই। কীভাবে শুধু বন্ধুত্বের প্রস্তাব গ্রহণের মাধ্যমে কারো ফেইসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যেতে পারে?

এদিকে, ম্যাসেঞ্জারে ওই বার্তা পাওয়ার পর অনেকেই তা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিচ্ছেন। কিন্তু এটাও ভেবে দেখা উচিত, শুধু স্মিথ কেন, কোনো ফেইসবুক ব্যবহারকারীই গণহারে বন্ধুত্বের প্রস্তাব পাঠাতে পারে না। এটা ফেইসবুকের নীতিবিরোধী।

ফেইসবুকে মাঝে-মধ্যেই এমন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এমন একটি তথ্য হলো, ফেইসবুক ব্যবহারের জন্য আপনাকে টাকা দিতে হবে, যদি না আপনি বিনামূল্যে এটি ব্যবহারের জন্য আবেদন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০