বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে মুক্তিযোদ্ধা কমান্ডারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার আনোয়ারুল হক মাস্টারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে (বাদ আছর) উপজেলা পরিষদের সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় মুক্তিযুদ্ধের এই বীর সেনানীকে। রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে মরহুমের মরদেহ বাগবাড়িস্থ গণকবরে দাফন করা হয়।

বৃহস্পতিবার রাত পৌঁনে ১২টায় জেলা শহরের বাঞ্চানগরের নিজ বাসভবনে (৭০) ইন্তেকাল করেন তিনি। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে স্থানীয় সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, সংসদ সদস্য মোহাম্মদ নোমান, পৌর মেয়র আলহাজ্ব আবু তাহের, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সকল শ্রেণীর মানুষ জানাজায় অংশ নেন।

১৯৭১ সালের ৪ঠা ডিসেম্বর ভোরে অন্যান্য সহযোদ্ধাদের নিয়ে পাক দোসরদের ত্রিমুখী হামলা চালিয়ে লক্ষ্মীপুরকে হানাদার মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আনোয়ারুল হকসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। জয় বাংলা শ্লোগান দিয়ে তৎকালীন লক্ষ্মীপুর থানার উত্তর বাজারে স্বাধীন বাংলাদেশের লাল সবুজ পতাকা উত্তোলন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন এবং সহযোদ্ধা রেখে যান।

মরহুম মুক্তিযোদ্ধা আনোয়ারুল হক গত ১৫ বছর যাবত মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের নির্বাচিত জেলা কমান্ডার হিসেবে দায়িত্ব পালন ও ১২ বছর পূর্বে পৌর শহরের শহীদস্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০