মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

তেলের দাম বাড়ায় গানে গানে প্রতিবাদ জানালেন হিরো আলম

বিনোদন ডেস্ক :

যাকে নিয়ে সমালোচনা করা যায় কিন্তু এড়িয়ে যাওয়া যায় না তিনি সোশ্যাল মিডিয়া খ্যাত তারকা হিরো আলম। সব তর্ক-বিতর্ক, সমালোচনাকে পেছনে ফেলে কাজ করে চলেছেন নিজের মতো করে। তিনি একাধারে অভিনয়, প্রযোজনার পাশাপাশি গানও গেয়ে চলেছেন।

একের পর এক চমক দিয়ে কয়েক দিন পরপরই তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কি না, ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হয়। যেকোনো ভাইরাল গান তার কণ্ঠে নতুন করে ভাইরাল হয়।

এবার তিনি গান গেয়ে সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানালেন তিনি।

গত সোমবার (৭ মার্চ) বিকালে রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ড করা হয়েছে গানটি। গানটির শিরোনাম ‘তেলের দাম বাড়লো রে ভাই আমাগো দেশে’। গানটির কথা লিখেছে তমিজ খান, সুর-সংগীতাজন করেছে ওহিদুল ইসলাম।

মঙ্গলবার (৮ মার্চ) হিরো আলমের নিজস্ব ইউটিউব চ্যানেল হিরো আলম অফিসিয়াল ও তার ফেসবুক পেজ থেকে দেখা যাবে গানটি। এর আগে হিরো আলম ‘নিত্যপণ্যের দাম বাড়ছে’ শিরোনামে গান গেয়েছেন।

হিরো আলম বলেন, গরীবের পেটে ভাত না থাকলে হয় না। আর সেই ভাত খেতে গেলে দুইটা জিনিস লাগে- একটা হলো তেল, অন্যটি লবণ। বর্তমানে আমাদের দেশে তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, তাই আজ প্রতিবাদমূলক একটি গান করলাম। আশা করি গানটি সবার ভালো লাগবে।

তিনি আরও বলেন, আমি কোনো ইস্যু ছাড়া কথাবার্তা বা গান করিনা। হিরো আলম সব সময় অন্যায়ের প্রতিবাদ করে আসছে এবং সব সময় সত্যের পক্ষে প্রতিবাদ করবেন।

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর এই পাঁচটি সিনেমা শেষ করবে বলে জানা যায়। এখন বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। মুক্তি অপেক্ষায় তার তিনটা সিনেমা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১