শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

লক্ষ্মীপুরে চাঁদাবাজির প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে সিএনজি অটোরিকশা আটকে পুলিশের নামে শ্রমিকদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জ চৌরাস্তা বাজারে এ অবরোধ কর্মসূচি পালন করে তারা। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুব্ধ শ্রমিকদের অভিযোগ, ট্রাফিক পুলিশ ও কিছু দালাল যখন তখন অটোরিকশা আটকিয়ে ৩ থেকে ৫ হাজার টাকা চাঁদা আদায় করেন। কোন শ্রমিক চাঁদা না দিতে পারলে তাদের গাড়ি পুলিশ লাইন কিংবা অন্য কোথাও আটকে রাখাসহ ওইসব শ্রমিকদের লাঞ্চনার শিকার হতে হয়। শনিবার ভবানীগঞ্জ বাজার থেকে ট্রাফিক পুলিশ ও স্থানীয় একাধিক দালাল ১০টি গাড়ি আটক করে পুলিশ বক্সে নিয়ে যায়। পরে দাবিকৃত টাকা পেয়ে অটোরিকশাগুলো ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. সেলিম ক্যামেরার সামনে কোন বক্তব্য দিতে রাজি হননি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০