শনিবার ৩০শে মে, ২০২৬ ইং ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা
ফাইল ছবি

নয়াপল্টনে বিএনপি কার্যালয় ঘিরে পুলিশ

ফাইল ছবি

আকাশবার্তা ডেস্ক :
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে অবস্থান করছে পুলিশ। শনিবার সকাল থেকেই দলটির কার্যালয়ের সামনে ও আশেপাশে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়। সাদা পোশাকেও পুলিশ সদস্যরা ওই এলাকায় অবস্থান করছেন।
পুলিশের অবস্থানের পাশাপাশি কার্যালয়ের পাশে জলকামান, আর্মাড কার, প্রিজন ভ্যানসহ পুলিশের কয়েকটি গাড়ি রাখা রয়েছে।
ব্নিপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কয়েকজন নেতা-কর্মী রয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে বাইরে কাউকে দেখা যায়নি।
২০১৪ সালের ৫ জানুয়ারির দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ‘গণতন্ত্র হত্যা’ দিবস পালন করে থাকে বিএনপি। এ বছর দিনটিতে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল দলটির পক্ষ থেকে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ভাসানী মিলনায়তনে দলের এক যৌথসভায় নয়াপল্টনে হলেও সমাবেশ করার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তবে শনিবার সকাল পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মে ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১