শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ ইং ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দিঘলীতে স্লুইস গেইটে পানি আটকে আমন বীজসহ ব্যাপক ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পশ্চিম দিঘলী গ্রামের রহমতখালি খালের উপর নির্মিত স্লুইস গেইটে সপ্তাহ যাবত পানি আটকে আমন ধানের বীজতলাসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুলনামূলক স্লুইস গেইটটি ছোট হওয়ায় খালের পানি পাশর্^বর্তী বাড়ির উপর দিয়ে গড়িয়ে ওয়াপদার খাল হয়ে মেঘনায় মিলিত হচ্ছে। এতে ওই বাড়ির ৪ শতাংশ ভূমি ভেঙ্গে খালে পড়ে গেছে। বসতঘরটিও বর্তমানে ঝূঁকির মধ্যে রয়েছে। যে কোনো সময় বসতঘরটি খালের মধ্যে ধসে পড়ার আশংকা রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পশ্চিম দিঘলী গ্রামের রহমতখালি খালের উপর নির্মিত স্লুইস গেইটটি খালের তুলনায় খুবই ছোট। ফলে গত কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পানি দ্রুত নামতে না পারায় স্লুইস গেইটের দক্ষিণ পাশে পানি উপচে পড়ছে।

ক্ষতিগ্রস্ত মো. দেলোয়ার হোসেন জানান, স্লুইস গেইট দিয়ে পানি নামতে না পারায় তার বাড়ির উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে। এতে বাড়ির জমি ভেঙ্গে খালে পড়েছে। তার একমাত্র বসতঘরটিও যে কোনো সময় খালে ভেঙ্গে পড়তে পারে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০