সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

লক্ষ্মীপুরে নিউজ টোয়েন্টিফোরের বর্ষপুর্তি উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে জনপ্রিয় টিভিচ্যানেল নিউজ টোয়েন্টিফোরের প্রথম বর্ষপুর্তি উদযাপিত হয়েছে। শুক্রবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম পাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর মাইন উদ্দিন পাঠান। অন্যান্যের মধ্যে আরো অতিথি ছিলেন, লক্ষ্মীপুরের সহকারি-পুলিশ সুপার সার্কেল মো. শাহনেওয়াজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী।

বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে নিউজ টোয়েন্টিফোর জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে জানিয়ে চ্যানেলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে জম্মদিনের কেক কেটে অতিথিদের পরিবেশন করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31