বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সৌদিতে ঈদ সোমবার

ধর্ম ডেস্ক :

শনিবার (৩০ এপ্রিল) সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই সোমবার (২ এপ্রিল) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

সৌদি আরবে শনিবার ছিল ২৯ রমজান। চাঁদ দেখা না যাওয়ায় সে দেশে রোববার ৩০ রমজান পূর্ণ হবে।

সৌদি গ্যাজেট জানায়, শনিবার তামির অবজারভেটরি কিংবা হাউতাত সুদাইর শহরের মাজমাহ ইউনিভার্সিটির অবজারভেটরি থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

সে হিসেবে দেশটিতে রমজান মাসের শেষ দিন হবে রোববার এবং শাওয়াল মাসের প্রথম দিন সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

রমজান মাসের শেষে চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করে মুসলিম বিশ্ব। সৌদি আরবে ঈদের সঙ্গে মিল রেখে বাংলাদেশের অনেক অঞ্চলে ঈদ উদযাপন করা হয়।

সাধারণত সেখানে ঈদের পরদিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়ে থাকে।

এবার সৌদি আরবে রোজা শুরু হয় ২ এপ্রিল এবং বাংলাদেশে এর পরদিন থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করেন।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ছাড়াও এখন পর্যন্ত সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া এবং ফ্রান্স সোমবার ঈদ উদযাপনের ঘোষণা দিয়েছে।

এর আগে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছিল আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০