বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

প্রধানমন্ত্রীকে নিয়ে গালাগালের পরিণতি হবে ভয়াবহ : কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অশ্রাব্য ভাষায় স্লোগান এবং তাকে গালাগালের পরিণতি ভয়াবহ হবে।

রোববার (২৯ মে) সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

‘১৫ আগস্টের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ বিএনপি নেতাদের এমন স্লোগান দলটির ঘাতক চরিত্রের পরিচয় আবারও স্পষ্ট করেছে বলেও জানান আওয়ামী লীগের এই নেতা।

এদিকে গতকাল (শনিবার) ওবায়দুল কাদের বলেছিলেন, কথিত গণ-আন্দোলন সৃষ্টি করে তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে বিএনপি।

তিনি বলেছেন, বিএনপি গণ-আন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে। তাদের গণআন্দোলন স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। গণ-আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা করছে বিএনপি।

তিনি বলেন, দেশের মানুষ বর্তমান সরকারের উন্নয়নে এত খুশি যে গত ১৩ বছরে বিএনপি আন্দোলনের ডাক দিলেও জনগণ সাড়া দেয়নি। আগামী দিনেও সাড়া দেবে বলে বিশ্বাস হয় না।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১