বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

আকাশবার্তা ডেস্ক :

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সেনাসদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মূল কর্মসূচির মধ্যে রয়েছে- জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ, ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাত, আলোচনা সভা, সেমিনার এবং আলোকচিত্র প্রদর্শনী।

দিবসটি উপলক্ষে ৩০ ও ৩১ মে কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ এবং ঢাকা মহানগরীর কয়েকটি স্থানে দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হবে। আগামী ৭ জুন পর্যন্ত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনাসভা, চিত্র প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ ছাড়া সারা দেশে জেলা পর্যায়ে জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করবে দলটি।

জিয়াউর রহমানের স্মরণে গতকাল ২৯ মে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্মরণসভার মাধ্যমে শুরু হওয়া ১০ দিনব্যাপী এ কর্মসূচি চলবে আগামী ৭ জুন পর্যন্ত। প্রত্যেকটি অঙ্গসংগঠন আলাদা আলাদা কর্মসূচি পালন করবে। প্রতিটি অঙ্গসংগঠন গঠনে জিয়াউর রহমানের কী ভূমিকা ছিল, তাদের উন্নয়নে তিনি কী কী কাজ করেছেন, তাঁর দর্শনটা কী ছিল, সেগুলোকে ফোকাস করে আলোচনা সভা করবে অঙ্গসংগঠনগুলো।

একইভাবে যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, কৃষক দল ও ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠন তাদের স্ব স্ব কর্মসূচি পালন করবে। দিবসটি উপলক্ষে আজ ঢাকা মহানগর এবং একইভাবে সারা দেশে জেলা পর্যায়ে ত্রাণ বিতরণ কর্মসূচি থাকবে।

কর্মসূচির মধ্যে রয়েছে- আজ ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সব মহানগর ও জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ। বেলা ১১টায় জিয়াউর রহমানের কবরে দলের পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারতসহ শ্রদ্ধা নিবেদন। দিনভর ঢাকা মহানগরীর ৮০টি স্থানে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অসহায়-দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে। এতে বিএনপি মহাসচিব ও সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেবেন। মূল দলের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করবে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

উল্লেখ্য, ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৭৭ সালের ২১ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১